রোবটিক পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত পক্ষাঘাত রোগীদের জন্য সুখবর বলা যায়। ডাচ প্রকৌশলীরা তাঁদের জন্য তৈরি করেছেন রোবটিক পা। পক্ষাঘাতগ্রস্ত রোগীরা এই পা ব্যবহার করে চলাফেরায় কিছুটা স্বাচ্ছন্দ্য পাবেন। যন্ত্রটির নাম লোয়ার-এক্সট্রিমিটি পাওয়ারড এক্সোস্কেলেটন—লোপেস। দেহ ও মনকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এটি রোগীকে স্বাভাবিক পদক্ষেপ নিতে সহায়তা করবে। বিশ্বজুড়ে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রগুলোতে আগামী বছরের শুরুতে যন্ত্রটি বাণিজ্যিকভাবে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অব টুয়েন্তের প্রকৌশলীরা বেশ কয়েক বছর গবেষণা করে যন্ত্রটি তৈরি করেছেন।  বিবিসি অনলাইন