রোববার ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) বিভক্তির প্রতিবাদে আগামী রোববার ঢাকা মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।গুলশানে বিএনপির চেয়ারপার-সনের কার্যালয়ে ওই বৈঠক চলাকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন বিভক্তির প্রতিবাদে বিএনপি এ হরতাল ডাকল।রাত আটটায় খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির জরুরি ওই বৈঠক শুরু হয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ারসহ স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।বৈঠকে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে সিলেট বিএনপির ডাকা আজকের হরতালে সমর্থন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও দলীয় সূত্র জানিয়েছে।