রোববার বিকেল সাড়ে পাঁচটার আগেই সাংসদদের মুক্তি চাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংসদ অধিবেশনের আর মাত্র তিন দিন বাকি আছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা সংসদীয় দলের পক্ষ থেকে বিনয়ের সঙ্গে আপনাকে আহ্বান জানাব—আগামী রোববার (২৭ মে) বিকেল সাড়ে পাঁচটার আগেই বিএনপির গ্রেপ্তার সব সাংসদদের মুক্তি দেবেন।’ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির আটক নেতাদের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রচারিত ওই প্রতিবেদনে জয়নুল আবদিন ফারুক আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।