রোববার সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।আজ শুক্রবার দুপুর ১২টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান এ কর্মসূচি ঘোষণা করেন।নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে বলে জানান শামসুজ্জামান।