রোববার সারা দেশে বিএনপির হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি।আজ বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।