রোববার সারা দেশে হরতালের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি ইসলামী দল আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। রাজধানীর কামরাঙ্গীর চর মাদ্রাসায় আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ।বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির দাবি করেন, ধর্মভিত্তিক দলগুলোর আজকের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়ে লাঠিপেটা ও গুলি চালিয়েছে। এর প্রতিবাদে তিনি এ হরতালের ডাক দেন। এ ছাড়া আগামী সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।