রোববার-সোমবার হরতাল ডেকেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী দলীয়ভাবে দলটির নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় প্রত্যাখ্যান করে আগামী রোববার ও সোমবার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা করেন। হরতাল কর্মসূচির আগে আগামীকাল শুক্রবার দোয়া-দুরূদ এবং শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াত। বিবৃতিতে রফিকুল ইসলাম খান দাবি করেন, ‘মাওলানা সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া রায় প্রত্যাখ্যান করে সাধারণ মানুষ রাস্তায় নামলে ৪৪ জনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এ ঘটনায় তিন হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। এদের মধ্যে ৫০০ জনের অবস্থা আশঙ্কাজনক।’ মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।