রোববারের এইচএসসি পরীক্ষার নিয়ে সিদ্ধান্ত কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা হওয়া, না হওয়ার বিষয়ে কাল শনিবার সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।বিএনপির ডাকে আগামী রোববার হরতাল থাকায় এ পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আজ শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন এ বিষয়ে প্রথম আলো অনলাইনকে বলেন, এ পরীক্ষার বিষয়ে কাল শনিবার সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।উল্লেখ্য, বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে বিএনপি আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে।