রোববারের এসএসসি পরীক্ষা শনিবার, মঙ্গলবারের পরীক্ষা বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত ও বিএনপির হরতালের কারণে এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। আগামীকাল রোববারের (৩ মার্চ) পরীক্ষাগুলো আগামী শনিবার (৯ মার্চ) এবং মঙ্গলবারের (৫ মার্চ) পরীক্ষাগুলো বুধবার (৬ মার্চ) অনুষ্ঠিত হবে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, কালকের সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৯ মার্চ) সকাল ১০টায়। আর মঙ্গলবারের সকাল ও বিকেলের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বুধবার (৬ মার্চ ) সকাল ১০টা ও বেলা দুইটায়।