রোববারের হরতাল পুনর্বিবেচনার আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি ও সমমান পরীক্ষা থাকায় বিরোধী দলের ডাকা আগামী রোববারের হরতাল পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার্থীরা দল-মত নির্বিশেষে আমাদের সবারই সন্তান, জাতির ভবিষ্যত্। তাই ওদের পরীক্ষা নির্বিঘ্ন ও নিরাপদ করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।’উল্লেখ, বিএনপির ডাকা হরতালের কারণে সিলেট বোর্ড ও কারিগরি বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।