রোমান পোলানস্কি বার্লিন চলচ্চিত্র পুরস্কার পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমান পোলানস্কি তাঁর নতুন চলচ্চিত্র দ্য ঘোস্ট রাইটার-এর জন্য গতকাল শনিবার বার্লিন চলচ্চিত্র উত্সবে সেরা পরিচালক হিসেবে সিলভার বিয়ার পুরস্কার পেয়েছেন।কিন্তু পোলানস্কি পুরস্কারটি নিজে গ্রহণ করতে পারেননি। কেননা, তিনি ১৯৭৭ সালে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যৌনমিলনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এখন সুইজারল্যান্ডের জুরিখে গৃহবন্দী ও যুক্তরাষ্ট্রে তাঁকে ফেরত পাঠানোর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।তাঁর ছবির প্রযোজক অ্যালেইন সার্দে বলেন, তিনি এই সম্মান লাভে খুবই আনন্দিত।উত্সবে সবাইকে অবাক করে দিয়ে সেরা চলচ্চিত্র হিসেবে বহুল সমাদৃত গোল্ডেন বিয়ার পুরস্কার জিতে নিয়েছে তুর্কি ছবি বল (মধু)। বিবিসি অনলাইন জানায়, রোমান পোলানস্কির পক্ষে সেরা পরিচালকের পুরস্কার গ্রহণ করে সার্দে বলেন, ‘আমি নিশ্চিত রোমান খুবই খুশি হবে। যদিও আমি যখন তার সঙ্গে আক্ষেপ করছিলাম যে এই অনুষ্ঠানে সে আমাদের সঙ্গে থাকতে পারছে না, সে আমাকে বলে, “এমনকি যদি তা পারতামও, আমি যেতাম না, কেননা শেষ যেবার আমি এমন এক উত্সবে পুরস্কার নিতে গিয়েছিলাম, সেবার আমাকে শেষ পর্যন্ত জেলে যেতে হয়”।’সার্দে যে ঘটনার কথা উল্লেখ করেন তা গত সেপ্টেম্বর মাসের। সেবার পোলানস্কি একটি পুরস্কার গ্রহণ করতে জুরিখ গেলে সুইস কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করে।