রোমান্টিক ব্রিটিশদের ব্যয় ৮৮ কোটি পাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রোমান্টিক নারী-পুরুষ এবার একে অন্যকে উপহার দিতে ৮৮ কোটি পাউন্ড খরচ করবে। আর এই খরচের বেশির ভাগই খসবে পুরুষের পকেট থেকে। ডেইলি মেইলের খবরে এ তথ্য পাওয়া গেছে।পাঁচ হাজার প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের ওপর চালানো এক জরিপে দেখা যায়, পুরুষেরা তাঁদের প্রিয়তমাকে উপহার দেওয়ার জন্য ৬১ কোটি ১০ লাখ পাউন্ড খরচ করবেন। আর ব্রিটিশ নারীরা খরচ করবেন মাত্র ২৬ কোটি ৯০ লাখ পাউন্ড।জরিপের ফলাফলে দেখা যায়, অংশ্রগ্রহণকারীর দুই-তৃতীয়াংশ পুরুষ এবারের ভ্যালেন্টাইন ডেতে উপহার কিনতে ৩৯ দশমিক ৯৯ পাউন্ড খরচ করবেন। আর এটা গত বছরের চেয়ে ৪ দশমিক ৪১ পাউন্ড বেশি। অন্যদিকে ব্রিটিশ নারীরা পুরুষের তুলনায় উপহার কিনতে অনেক কম খরচ করে থাকেন। নারীরা উপহার কিনতে গড়ে ২০ পাউন্ড খরচ করবেন, যা গত বছরের চেয়ে দুই পাউন্ড কম।ব্রিটিশরা ভ্যালেন্টাইন ডেতে উপহার হিসেবে চকলেট বেশি পছন্দ করেন। তাই এ বছর চকলেটের বাড়তি চাহিদা পূরণ করতে চকলেট উত্পাদনকারী প্রতিষ্ঠান থর্নটনস এক লাখ ১০ হাজার কেজি চকলেট দিয়ে অতিরিক্ত ১০০ কোটি চকলেট উত্পাদন করবে।