রোমেনা আফাজের ৮৩তম জন্মবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া দেশবরেণ্য কথাসাহিত্যিক দস্যু বনহুর-খ্যাত লেখক রোমেনা আফাজের ৮৩তম জন্মদিন ছিল ২৭ ডিসেম্বর। বগুড়ার কয়েকটি সংগঠন যথাযথভাবে রোমেনা আফাজের জন্মবার্ষিকী পালন করেছে।রোমেনা আফাজ স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় শহরের জলেশ্বরীতলায় সংগঠনটির কার্যালয়ে। সংগঠনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সাহিত্যিক খন্দকার বজলুর রহিম, গাজী সারোয়ার, মোস্তফা জামান, চৌধুরী নুর আহমদ, মন্তেজার রহমান, মওদুল হাসান চৌধুরী, আনোয়ার হোসেন, মঞ্জুরুল ইসলাম, সাইফুল ইসলাম, লিটন আহমেদ, শাহান-ই-জেসমিন, সেলিম রেজা প্রমুখ। আমরা কজন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে মরহুমার কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।