রোমের বৈশাখী মেলায় ফজলুর রহমান বাবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ থেকে ২০ বছর আগে ইতালির রোমে গিয়েছিলাম বাঙলা থিয়েটারের হয়ে একটি মঞ্চ নাটকে অভিনয় করতে। মামুনুর রশীদের পরিচালনায় নাটকটির নাম ছিল মানুষ। আর ২০ বছর পর এবারে যাচ্ছি প্রবাসী বাঙালিদের আয়োজিত বৈশাখী মেলায় অংশ নিতে।’ বললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। ১১ এপ্রিল রোমে অবস্থানরত বাঙালিদের আমন্ত্রণে বৈশাখী মেলায় অংশ নিতে ঢাকা ছাড়বেন তিনি। সেখানে প্রায় দুই সপ্তাহের মতো অবস্থান করবেন বলেই জানিয়েছেন বাবু।ফজলুর রহমান বাবু বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এত বাঙালি তাই দেশের বাইরে গেলে এক মুহূর্তের জন্যও মনে হয় না দেশের বাইরে আছি। আর এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস থেকে শুরু করে বাঙালির সব উত্সবই কিন্তু বাইরের দেশগুলোতে বেশ ঘটা করে উদযাপন করা হয়। তখন মনে হয়, পৃথিবীটা আসলে অনেক ছোট হয়ে গেছে।’ফজলুর রহমান বাবু আরও বলেন, ‘শুধু রোম নয়, পাশাপাশি আশপাশের কয়েকটি শহরের বাঙালিদের অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে। এসব অনুষ্ঠানের অভিনয়ের পাশাপাশি গানেও অংশ নিতে হতে পারে।’ফজলুর রহমান বাবু ছাড়াও এ দলে আরও আছেন এস আই টুটুল, শাহনাজ বেলী, শাহনাজ রহমান স্বীকৃতি, আশরাফ বাবু প্রমুখ।ফজলুর রহমান বাবু বর্তমানে গিয়াসউদ্দীন সেলিমের পরিচালনায় নির্মিত নতুন ধারাবাহিক ‘রোদ’-এর কাজ করছেন। জানালেন ফিরে এসেই শুরু করবেন সাইদুল আনাম টুটুলের পরিচালনায় নতুন একটি ধারাবাহিকের কাজ।