রোহিঙ্গাদের ঢুকতে দেওয়া সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া সম্ভব নয়। তারা এ দেশে ঢুকলে জাতিগত ভারসাম্য নষ্ট ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে তিনি মন্তব্য করেন।আজ শনিবার দুপুরে পাবনার শহীদ এম মনসুর আলী কলেজে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপকালে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।মোহাম্মদ নাসিম বলেন, আগের ইতিহাস থেকে দেখা যায়, রোহিঙ্গারা জামায়াতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়ে দেশে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়েছে। আবার আশ্রয় পেলে এ ধরনের অনেক ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।আওয়ামী লীগের নেতা বলেন, ‘মানবিক দিক থেকে রোহিঙ্গাদের সহায়তা করার দরকার হলে আমরা মিয়ানমারে গিয়েও করতে পারি। তাদের খাদ্য, বস্ত্র ও চিকিত্সা সহযোগিতা পাঠাতে পারি।’