রোহিঙ্গাদের দায়িত্ব নেওয়া সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। জনবহুল ও ঘনবসতিপূর্ণ বাংলাদেশের পক্ষে আরও রোহিঙ্গা শরণার্থীর দায়িত্ব নেওয়া সম্ভব নয়।গতকাল শুক্রবার লন্ডনে টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ বিষয়ক প্রতিবেদন প্রচারিত হয়েছে।সাক্ষাত্কারে আল জাজিরার পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জোর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুশব্যাক করছে। অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, বিজিবির সদস্যরা রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করেছেন। তাদের খাবার ও পানি দিয়ে সহায়তা করেছেন। তাদের নিজ দেশে ফিরে যেতেও সহায়তা করেছেন। মানবতা ও নৈতিকতার স্বার্থে বাংলাদেশ রোহিঙ্গাদের ঠাঁই দিতে বাধ্য কি না—এমন এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এখন রোহিঙ্গাদের অবস্থা আগের চেয়ে ভালো। সীমান্তে আর কোনো নতুন রোহিঙ্গা আসছে না।