রোহিঙ্গাদের সংগঠিত করার লক্ষ্যে গঠিত হয় জামাআতুল আরাকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা শরণার্থীদের সংগঠিত করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে জামাআতুল আরাকান। এ কারণে সংগঠনের নামকরণ করা হয় ‘জামাআতুল আরাকান’।কক্সবাজারে গ্রেপ্তার হওয়া চার জঙ্গি রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব কথা বলেছেন বলে পুলিশ সূত্র জানায়। তাঁরা দেশের বিভিন্ন স্থানে তাঁদের ৩০ সহযোগীর নামও প্রকাশ করেছেন। এদিকে পুলিশ গত সোমবার মধ্যরাতে কক্সবাজার শহরের লালদীঘির পাড়ের একটি চারতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে আরও নয় ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন: আয়াছ আরমান (৪৫), নুরুল হাকিম (৩৫), সাঈদ আলম (৩০), মীর আহমদ (৪৩), মোহামঞ্চদ হাশেম (৩৪), দিলদার হোসেন (৩২), মোহামঞ্চদ ইলিয়াছ (৩৬), মোয়াজ্জেম হোসেন (৩২), মোহামঞ্চদ ইদ্রিস (৩০)। তাঁদের মধ্যে সাতজনের বাড়ি কক্সবাজারে, একজনের বান্দরবানে, আরেকজনের বাড়ি মিয়ানমারের মংডুতে।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, গভীর রাতে গোপন বৈঠক করাকালে জঙ্গি সন্দেহে এই নয় ব্যক্তিকে আটক করে গতকাল মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে গত শনিবার রাতে গ্রেপ্তার হওয়া আটক জামাআতুল আরাকানের চার জঙ্গি আবদুল্লাহেল কাফি (চাঁপাইনবাবগঞ্জ), ওমর ফারুক (দিনাজপুর), আবদুল মতিন (ময়মনসিংহ) ও মো. রুবেলকে (কক্সবাজার) রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। পাঁচ দিনের রিমান্ডের মধ্যে গতকাল দুই দিন পার হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার ওসি (তদন্ত) মিজবাহ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের সংগঠিত করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামাআতুল আরাকান গঠিত হয়। বান্দরবানের দুর্গম পাহাড়ে আস্তানা গেড়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। রিমান্ডে চার জঙ্গি তাঁদের ৩০ সহযোগীর নাম প্রকাশ করেছেন, যাঁদের অধিকাংশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, সিলেট, বরিশাল ও নওগাঁয়।এসব জঙ্গির আটক অভিযান পরিচালনাকারী কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার বলেন, জামাআতুল আরাকান সংগঠনটি এমনিতে তৈরি হয়নি। এখানকার দুর্গম পাহাড়ে প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলে লোকজনকে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তান অথবা আফগানিস্তানে পাঠানোর পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বলেন, জঙ্গিরা জানিয়েছেন, এখন তাঁদের সংগঠন পরিচালনা করেন তারেক নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি রংপুরে। গ্রেপ্তারের পর পর জঙ্গি আবদুল্লাহেল কাফি প্রথম আলোকে বলেন, বান্দরবানের পাহাড়ে থাকাকালে তিনি ৪৮ জনকে প্রশিক্ষণ নিতে দেখেছেন। ওই আস্তানায় তাঁদের খাওয়াসহ অন্যান্য খরচের টাকা জোগান দিতেন তালহা ওরফে সালমান। সাহেব নামের এক ব্যক্তি ঢাকা থেকে বান্দরবান এসে টাকা দিয়ে যেতেন। আরেক জঙ্গি মো. রুবেল বলেন, আট মাস আগে তারেক নামের এক ব্যক্তি তাঁকে জামাআতুল আরাকানের সদস্য করেন। এর পর থেকে সৌদি আরবের নাগরিক নাসির আল খালাফ প্রতি মাসে তাঁর জন্য ১০ হাজার টাকা করে পাঠান। এই টাকায় তাঁর সংসার চলে।গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের সাবেক শুরা সদস্য ওমর ফারুক বলেন, আবু সায়েদ নামের এক পীর তাঁকে জিহাদের জন্য প্রশিক্ষণ নিতে দিনাজপুর থেকে সাত মাস আগে বান্দরবানের আলীকদমে পাঠান। তাঁর সঙ্গে আসেন আরও দুজন। প্রশিক্ষণকালে তাঁদের আরাকানের রোহিঙ্গা নির্যাতন সম্পর্কে বলা হতো।