রোহিঙ্গাদের সঙ্গে ভালো ব্যবহার করা অসম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, রোহিঙ্গাদের সঙ্গে এই সরকারের পক্ষে ভালো ব্যবহার করা সম্ভব নয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে। সরকারদলীয় সাংসদ ফজলে রাব্বি মিয়ার প্রশ্নের জবাবে দীপু মনি আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন। ফজলে রাব্বি রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন।মন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিচ্ছে, এটা ঠিক নয়। প্রথম পাসপোর্ট বাংলাদেশ থেকে নিতে হয়। রোহিঙ্গাদের কোনো পাসপোর্ট দেওয়া হয় না।’ একই প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূতেরা এ দেশের অভিবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করেন। দু-একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। এটা ব্যক্তিগত আচরণের ওপর নির্ভর করে।’বিএসএফের হত্যার কারণ অনুপ্রবেশ ও চোরাচালানজামায়াতে ইসলামীর সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশি নাগরিকদের হত্যার কারণ হলো রাতের অন্ধকারে অনুপ্রবেশ, চোরাকারবারিদের অন্তঃকলহ, সীমান্তরক্ষীদের ওপর চোরাকারবারিদের আক্রমণ।স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে বলেন, ১৯৯৬ সাল থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিএসএফ ৭১৭ জনকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছে ৫৭০ জন। বিএসএফ গুলি ও নির্যাতনের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের হত্যা করেছে।সাংসদ ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহের সময় ৩৩২টি আগ্নেয়াস্ত্র হারানো বা লুট হয়। এর মধ্যে ১২২টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সাংসদ মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবনের নিরাপত্তাকর্মী হুমায়ুন কবিরকে খোঁজা হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার থেকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ও বিস্তারিত অপরাধচিত্রের প্রতিবেদন পাওয়ার পর যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে এই মামলার তদন্ত সম্পন্ন হবে।