রোহিতের দৃঢ়তায় জয়ে শুরু ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় ৫৯ রানেই পাঁচ ব্যাটসম্যান সাজঘরে। এমন জীর্ণ অবস্থা থেকে বেরিয়ে ভারতীয় দল ম্যাচ জিতবে—অতি আশাবাদীরাই হয়তো এমনটা ভেবেছেন। তবে আপনি ভেবে থাকুন আর না-ই ভাবুন, রোহিত শর্মার দৃঢ়তায় জয় দিয়েই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বীরেন্দর শেবাগের ভারত।কটকে অনুষ্ঠিত দিবা-রাত্রির এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২১১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে রোহিতের ৭২ রানের ধৈর্যশীল ইনিংসের সুবাদে ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারতীয় দল।সংক্ষিপ্ত স্কোর—ওয়েস্ট ইন্ডিজ: ২১১/৯ (৫০ ওভার)ব্রাভো ৬০, হিয়াট ৩১যাদব ৩৩/২, অ্যারন ৪৭/২ভারত: ২১৩/৯ ( ৪৮.৫ ওভার)রোহিত ৭২ , জাদেজা ৩৮রোচ ৪৬/৩, রাসেল ২৯/২ টস: ভারতফল: ভারত ১ উইকেটে জয়ী।