রয়টার্সে হ্যাকারদের হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ আগস্ট শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের ব্লগে প্রকাশিত অদ্ভুতুড়ে এক সাক্ষাত্কার দেখে হতভম্ব হয়ে যান অনেকেই। রয়টার্সের সাংবাদিকদের এ ব্লগ প্ল্যাটফর্মটিতে সিরিয়ার বিদ্রোহী এক নেতার সাক্ষাত্কার প্রকাশিত হওয়ার পরপরই কর্তৃপক্ষ বুঝতে পারে সাইটটি হ্যাক করা হয়েছে। ওয়েবসাইটটি হ্যাক করার পর সেখানে ভুয়া পোস্টের পাশাপাশি একটি বানোয়াট সাক্ষাত্কার প্রকাশ করে হ্যাকাররা।হ্যাক হওয়ার পর রয়টার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘শুক্রবার হামলার শিকার হয়েছিল রয়টার্স। ব্লগ সাইটটিতে সাংবাদিকের নাম ব্যবহার করে সিরিয়ার বিদ্রোহী দল হিসেবে পরিচিত সিরিয়ার ফ্রি সিরিয়ান আর্মির প্রধান রিয়াদ আল-আসাদের ভুয়া সাক্ষাত্কার প্রকাশিত হয়।’রয়টার্সের বিবৃতিতে জানানো হয়েছে, ‘এ ধরনের সাক্ষাত্কার রয়টার্স নেয়নি। পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে।’ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) একটি বিবৃতিতেও সাক্ষাত্কারটিকে ভুয়া বলে দাবি করা হয়েছে। অবশ্য রয়টার্স হ্যাক করার পেছনে হ্যাকারদের কোন গ্রুপ কাজ করছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। এদিকে হ্যাকারদের পক্ষ থেকেও কেউ এ হামলার বিষয়টি স্বীকার করেনি।’রয়টার্স জানিয়েছে, ৩ আগস্ট রয়টার্সের ব্লগিং প্ল্যাটফর্মটিতে অফলাইনে নিয়ে সমস্যা চিহ্নিত করার চেষ্টা করে রয়টার্স। বর্তমানে চালু আছে এ সাইটটি।