র‌্যাপিড সিকিউরিটিজের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য র‌্যাপিড সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার ডিএসইর ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়েছে।কমিটির সদস্যরা হলেন এসইসির পরিচালক মাহমুদুল হক ও উপপরিচালক ইকবাল হোসেন। পাঁচ কার্যদিবসের মধ্যে এসইসিতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, আজ র‌্যাপিড সিকিউরিটিজ লিমিটেডে তালিকাভুক্ত সিকিউরিটিজে অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হওয়ায় এই কমিটি গঠন করা হয়।