র‌্যাব ইলিয়াসকে নিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, র‌্যাবের লোকেরা ইলিয়াস আলীকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে একটার মধ্যে তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।খালেদা জিয়া বলেন, ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে এর দায় সরকারকে নিতেই হবে। প্রয়োজনে কঠোর আন্দোলন ও সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুমকি দেন তিনি।বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সরকারের যেসব লোক ইলিয়াসকে নিয়ে গেছে, তারা যেন না ভাবে, এ সরকার চিরদিন বহাল তবিয়তে থাকবে। এর আগে ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমসহ অনেককে গুম করা হয়েছে। তাঁদের পাওয়া যায়নি। তাঁদের প্রত্যেকেরই বিচার হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে মানুষ হত্যা ও দুর্নীতির বিচারের জন্য আমরা আন্তর্জাতিক আদালতে যাব।’