র‌্যাবকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক নির্মূল—এ সরকারের নির্বাচনী অঙ্গীকার। এ লক্ষ্যে র‌্যাবকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ জন্য ১২টি ব্যাটালিয়নের পাশাপাশি আরও দুটি ব্যাটালিয়ন গঠন, জনবল বৃদ্ধি, যানবাহন ও হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে র‌্যাব-১১-এর ব্যাটালিয়ন হেডকোয়ার্টাস ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, র‌্যাব জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন করেছে। বিগত চারদলীয় জোট সরকারের সময় র‌্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছিল। বর্তমান সরকার সেই বৃত্ত থেকে র‌্যাবকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আসন্ন বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার জন্যই বিরোধী দল ইস্যুবিহীন হরতাল ডেকেছে। বিশ্বকাপ ক্রিকেট আয়োজন বাংলাদেশের গৌরব। তাই বিরোধী দলের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। উল্লেখ্য, তিন কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে র‌্যাব-১১-এর ব্যাটালিয়নের সদর দপ্তর ভবন নির্মাণ করা হয়েছে।