র‌্যাবের কারও কারও নৈতিক অবক্ষয় ও স্খলন হয়েছে: র‌্যাব মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ‘আমাদের কারও কারও নৈতিক অবক্ষয় ও নৈতিক স্খলন হয়েছে, তবে এ সংখ্যা খুব বেশি নয়। আমরা সততা নিয়ে কাজ করছি, চেষ্টা করছি গুটিকয়েক মানুষের জন্য যেন আমরা কলঙ্কিত না হই। আমি বলতে চাই, কথায় কাজ না হলে তাঁদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’আজ শুক্রবার সকালে র‌্যাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে র‌্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।হাসান মাহমুদ আরও বলেন, ‘ছয় বছরে আমাদের সাফল্য অনেক। আমরা আকাশ, জল ও স্থলপথে কার্যকর ভূমিকা রাখতে চাই। আমাদের সম্পদ ও সামর্থ্য সীমিত। কিন্তু জনগণ ও সরকারের প্রত্যাশা অনেক বেশি। আমরা সে প্রত্যাশা পূরণ করতে চাই।’সদর দপ্তরের সব কর্মকর্তা ছাড়াও ঢাকা মহানগরের পাঁচটি ব্যাটালিয়নের কমান্ডাররা উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে উত্তরায় র্যাব সদর দপ্তরে পতাকা উত্তোলন করেন মহাপরিচালক। এরপর তিনি দরবারে বক্তব্য দেন।