র‌্যাবের মামলায় হাজিরা দিতে ঝালকাঠিতে লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনকে আজ শনিবার ঝালকাঠিতে নিয়ে যাওয়া হয়েছে। কাল রোববার ঝালকাঠির আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের করা র‌্যাবের মামলায় হাজিরা দেওয়ার কথা রয়েছে।আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান লিটন জানিয়েছেন, আজ বেলা ১১টার দিকে একটি মাইক্রোবাসে করে আইন ও সালিশ কেন্দ্রের একাধিক কর্মকর্তা ও লিমনের মা-বাবা তাকে নিয়ে ঝালকাঠির উদ্দেশে রওনা হন। হাজিরা দেওয়া শেষ হলে তাঁরা আবার ঢাকায় ফিরে আসবেন। লিমন র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। লিমন বর্তমানে ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে এ হাসপাতালে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। কৃত্রিম পা সংযোজনের আগ পর্যন্ত লিমনকে ফিজিওথেরাপি দেওয়া হবে।আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক জানান, লিমনকে হাসপাতাল কর্তৃপক্ষ কম্পিউটার শেখানোর ব্যবস্থা করেছে।