র‌্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ ২ সন্দেহভাজন ছিনতাইকারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের পাশে গতকাল সোমবার রাতে সন্দেহভাজন ছিনতাইকারী দলের সঙ্গে র‌্যাবের ‘গুলিবিনিময়ের’ ঘটনা ঘটেছে। এ সময় র‌্যাব গুলিবিদ্ধ অবস্থায় দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার শাফিউল সারোয়ার জানান, গতকাল রাত ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের পাশে র‌্যাবের একটি দল টহল দিচ্ছিল। এ সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া তিনজনকে সন্দেহ হলে র‌্যাব তাদের থামতে বলে। কিন্তু তারা না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছিনতাইকারী সুমন ওরফে পিচ্ছি সুমন (২২) ও জামাল হোসেনকে (২৪) গ্রেপ্তার করে। অপরজন পালিয়ে যায়। র‌্যাব ওই দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, দুটি ম্যাগজিন, একটি পাইপগান ও একটি ছুরি উদ্ধার করে। আহত দুজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।