র্যাম্প মডেল জয়া আহসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটকে চরিত্রের প্রয়োজনে র্যাম্প মডেল হয়েছেন তিনি এর আগে। এবার ঈদে প্রচারিত মাহমুদ দিদার পরিচালিত চেরি-ফুলের নামে নাম নাটকে তাঁকে দেখা গেছে র্যাম্পে। তবে এবার নাটকে নয়, বাস্তবেই ক্যাটওয়াক করবেন অভিনেত্রী জয়া আহসান। আজ বৃহস্পতিবার ঢাকার গুলশানের পিংক সিটিতে থাকছে ফারজানা শাকিল ও শাহরুখ আমিনের ফ্যাশন শো। এই ফ্যাশন শোতে চমক হিসেবে থাকবেন জয়া আহসান। জয়া আহসান বললেন, ‘আমি আগে কখনো র্যাম্প মডেলিং করিনি। বন্ধু শাহরুখ আমিনের অনুরোধেই কাজটা করা। আমার শোবিজে আসা শাহরুখ আমিনের সঙ্গে। ও অনেক ভালো একজন ডিজাইনার। ফারজানা শাকিলও অসাধারণ। দুয়ে মিলে মনে হয়েছে ভিন্ন কিছু হতে পারে।’ এই ফ্যাশন শোতে থাকবে শাহরুখ আমিনের ডিজাইন করা পোশাক আর ফারজানা শাকিলের মেকআপের যুগলবন্দী।