র্যাবের অভিযানে দৌলতপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় র্যাব-১২-এর সদস্যরা গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছেন। তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়। এ ব্যাপারে আজ শনিবার সকালে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আশরাফুল ইসলাম (২৫) ও জহুরুল সর্দার (২৬)।ঘটনা সম্পর্কে র্যাব-১২ জানায়, গতকাল রাত নয়টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার খাদেম দারোগার বাজারে অভিযান চালায়। এ সময় চর সাদিপুর গ্রামের জহুরুল এবং তাঁর সহযোগী একই এলাকার আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি রিভলবার, একটি এলজি, চারটি গুলি ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের ক্যাপ্টেন আবদুল্লাহ আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।