ল ইয়ার্স অ্যান্ড জুরিস্টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান সম্পাদক: সৈয়দ মোকাদ্দাস আলী, সম্পাদক: অ্যাডভোকেট বরুণ কুমার বিশ্বাস, প্রকাশক: এ এম মাসুম, বার এট ল, প্রকাশ: মে ২০১২, সংখ্যা-৩, প্রতি সংখ্যার মূল্য ৫০ টাকাএটি একটি মাসিক আইন পত্রিকা। এ নিয়ে এর তিনটি সংখ্যা প্রকাশিত হয়েছে। এর তৃতীয় সংখ্যায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মোট ১৪টি মামলার রায় ছাপা হয়েছে। আপিল বিভাগের রায়ের মধ্যে রয়েছে দুটি ফৌজদারি মামলা এবং দুটি দেওয়ানি মামলার রায়। এর মধ্যে রয়েছে আজাদুর রহমান বনাম আবদুল মোসাব্বি ও অন্যান্য এবং নাজিমুদ্দিন বনাম বাংলাদেশ সরকার মামলার রায়। দেওয়ানি, ফৌজদারি, কোম্পানি ম্যাটারসহ হাইকোর্ট বিভাগের রায় রয়েছে ১০টি। এর মধ্যে রয়েছে আবদুল বারেক মণ্ডল বনাম রোমেলা খাতুন ও অন্যান্য, আবদুল গনি মুন্সি বনাম মো. মমিনুল হক ও প্রভৃতি মামলার রায়। এ সংখ্যার অবশিষ্টাংশে আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি (পদ্ধতি) বিধিমালা-২০১২ ছাপা হয়েছে। পত্রিকাটি আইনজীবী, বিচারক ও গবেষকদের খোরাক মেটাবে।