লংমার্চ প্রতিরোধে কাল সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পেশাজীবী সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠন। নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির গতকাল বুধবার রাতে বলেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধ করা এবং হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে হরতাল ডাকার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেওয়া হবে।’ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, জুমার নামাজের কারণে সন্ধ্যা থেকে হরতালের সিদ্ধান্ত হয়েছে।