লক্ষ্মীপুরে কাল শিবিরের আধাবেলা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ছাত্রশিবির আগামীকাল বুধবার লক্ষ্মীপুর জেলায় আধাবেলার হরতাল ডেকেছে। গতকাল সোমবার রাত তিনটার দিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আতিকুর রহমান ও সমাজসেবা-বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাহিত্যবিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দাবি, গতকাল রাত তিনটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আতিকুর, মোস্তাফিজুরসহ তিনজনকে আটক করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এর মধ্যে আতিকুরের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।