লক্ষ্মীপুরে কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সোনালী কলোনির রহমতখালী খাল থেকে আজ শুক্রবার দুপুরে থানা-পুলিশ এক অজ্ঞাত কিশোরীর (১৫) চার খণ্ডিত লাশ উদ্ধার করেছে । স্থানীয় ও লক্ষ্মীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাবাসী খালের মধ্যে দুটি ব্যাগ ভাসতে দেখে। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগগুলো উদ্ধার করে। ব্যাগের ভেতর থেকে কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।সদর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, দুর্বৃত্তেরা কিশোরীকে খুনের পরে চার টুকরো করে। নিহত কিশোরীর দুই হাত ও দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন করে কাপড়ের ব্যাগে ঢুকিয়ে খালে ফেলে দেওয়া হয়। লাশে পচন দেখা দিয়েছে।ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।