লক্ষ্মীপুরে তাহেরের গণসংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু তাহেরকে আজ শনিবার বিকেলে শহরের উত্তর তেমুহনী বাস স্টেশনে গণসংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। মেয়র আবু তাহেরের এক হাজার বছরের আয়ু কামনা করে তিনি বলেন, ‘যদিও মানুষ হাজার বছর বাঁচে না। তার পরও আমি চাই এ এলাকার মানুষের স্বার্থে তিনি অন্তত ১৫০ বছর বেঁচে থাকুক। আমরা একটা নয়, হাজার তাহের চাই।’সংবর্ধনা অনুষ্ঠানের কারণে শহরের উত্তর তেমুহনী স্টেশনে গাড়ি চলাচলে চরম বিঘ্ন ঘটে। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে উপজেলার ২১টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা শোডাউন নিয়ে বেলা তিনটা থেকে অনুষ্ঠানে আসতে থাকেন। সদর উপজেলার দত্তপাড়ার ছাত্রলীগের নেতা ইকবাল বাহার ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা নূরনবী হত্যাসহ একাধিক মামলার আসামি নূর হোসেন শামীম ও বশিকপুর ইউনিয়নের সন্ত্রাসী কাসেম জেহাদীসহ চিহ্নিত সন্ত্রাসীরা শোডাউনে অংশ নেন।বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত নন্দী রায় বলেন, ‘লক্ষ্মীপুরে কোনো রকমের সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি কেউ করতে পারবে না এবং আমরাও করব না। কোনো রকমের দলীয়করণ ও আত্মীয়করণ বরদাস্ত করা হবে না।’ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এম আলাউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও জনতা ব্যাংকের পরিচালক এ কে এম শাজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহীম এবং লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের প্রমুখ।