লক্ষ্মীপুরে বাস খাদে পড়ে ৪ জন নিহত, আহত ৪০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের হাজিরহাট এলাকায় আজ সোমবার ভোরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত আরও ৪০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ ভোর ছয়টার দিকে চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের রামগতি যাওয়ার পথে হাজিরহাট এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হয়। আহত ৪০ যাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।