লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার কাশিপুর গ্রামে যুবদলের ওয়ার্ড সভাপতি মো. সেলিমকে গতকাল শনিবার রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন রাত ১১টার দিকে স্থানীয় রতন, নোমান ও রিয়াজ নামের তিন যুবক মো. সেলিমকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যান। তাঁরা সরকার-সমর্থক। পরে রাস্তার পাশ থেকে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নূরন্নবী জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। মো. সেলিম কাশিপুর গ্রামের ওমর মোস্তাফার ছেলে।