লক্ষ্মীপুরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় প্রাঙ্গণে দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় চেয়ারম্যান ও একাধিক মামলার আসামি নূর হোসেন শামীম সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ বিকেলে দত্তপাড়া ইউপি কার্যালয় প্রাঙ্গণে সমাবেশের ডাক দেন। একই স্থানে স্থানীয় ছাত্রলীগ যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সমাবেশের ঘোষণা দেয়। এতে এলাকায় অপ্রীতিকর অবস্থা সৃষ্টির আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।এ ব্যাপারে দত্তপাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক বেলাল হোসেন বিপ্লব বলেন, ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগ যৌথভাবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে সভা আহ্বান করে। চেয়ারম্যান শামীম সভা ভণ্ডুল করার জন্য ওই স্থানে একই সময়ে সমাবেশ ডাক দেয়। তবে চেয়ারম্যান নুর হোসেন শামীম বলেন, ‘আমি আগে ওই স্থানে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সমাবেশ আহ্বান করি। আমার সমাবেশ ভণ্ডুল করার জন্য বিপ্লব সমাবেশের ডাক দেয়।’জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান বলেন, দুই পক্ষ একই স্থানে সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।