লক্ষ্মীপুরে ১৬১ বস্তা ওএমএসের চাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরী তেরবেকীর রোডে অবৈধভাবে মজুদ রাখা ১৬১ বস্তা ওএমএসের চাল আটক করেছে। আজ সোমবার সকালে ডিলার ইব্রাহিম খোকনের দোকান ও গুদাম থেকে এ চাল আটক করা হয়। এ ব্যাপারে খাদ্য বিভাগের জেলা কনট্রোলার (ডিসি) আবদুল খালেক জানান, অভিযুক্ত ডিলার ইব্রাহিম খোকনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। চালগুলো পাচারের উদ্দেশ্য অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। প্রয়োজনে তাঁর ডিলারশিপ বাতিল করা হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় মজুদকৃত ১৬১ বস্তা চাল আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ব্যাপারে লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, উদ্ধারকৃত ১৬১ বস্তা চালের ঘটনায় সদর উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুল ইসলাম অভিযোগ দাখিল করেছেন। ডিলার ইব্রাহিম খোকন পলাতক রয়েছেন।