লজ্জা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ার পর কয়েকজন উত্তেজিত দর্শক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এ সময় খেলোয়াড়দের বহন করা একটি বাসে ইট নিক্ষেপ করা হয়। তবে ঘটনায় কেউ আহত হয়নি।মিরপুর থানার পুলিশ জানায়, খেলা শেষ হওয়ার পরপরই মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে রাস্তায় নেমে লোকজন বিক্ষোভ শুরু করে। সন্ধ্যা পৌনে সাতটার দিকে দুই দলের খেলোয়াড়দের বহন করা গাড়ি পুলিশ পাহারায় রাস্তা অতিক্রম করছিল। এ সময় কে বা কারা খেলোয়াড়দের গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ইট নিক্ষেপ করে। একটি ইট ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বহন করা গাড়িতে পড়ে। এরপর চালক দ্রুত গাড়ি চালিয়ে এলাকা ত্যাগ করেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, খেলোয়াড়দের গাড়ি চলে যাওয়ার পর লোকজন রাস্তায় নেমে টায়ারে আগুন ধরিয়ে দেয়। এ সময় রাস্তায় চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।এদিকে ক্রিকেটারদের বহনকারী গাড়িতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ২৮ জনকে আটক করেছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, হামলার সঙ্গে জড়িত সন্দেহে মহানগর পুলিশ অভিযান চালিয়ে ওই ২৮ জনকে আটক করেছে।