লজ্জা পান সানি লিয়নও!
পর্নো সিনেমায় অভিনয় করে বেশ ভালোই খ্যাতি কুড়িয়েছেন সানি লিয়ন। খোলামেলা প্রেমের দৃশ্যে অভিনয় করাটা একেবারেই ডাল-ভাত হওয়ার কথা তাঁর জন্য। কিন্তু চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি পর্নো তারকা হলেও সপ্রতিভভাবে খোলামেলা প্রেমের দৃশ্যে অভিনয় করা যায় না। সম্প্রতি জিসম ২ সিনেমার শুটিংয়ের সময় সানি লিওনকে নিয়ে কাজ করতে গিয়ে এমন মন্তব্যই করেছেন চলচ্চিত্রটির প্রযোজক মহেশ ভাট। এই সিনেমায় প্রেমের দৃশ্যে অভিনয় করতে গিয়ে লিওন রীতিমতো লজ্জা পাচ্ছিলেন বলে জানিয়েছেন মহেশ ভাট। এমনকি তাঁর এই লাজুক আচরণে বিস্মিত হয়েছে পুরো শুটিং ইউনিটই।২০০৩ সালে নির্মিত জিসম সিনেমাটারই দ্বিতীয় পর্বের জন্য কাজ করছেন মহেশ ভাট ও তাঁর মেয়ে পূজা ভাট। এই সিনেমাটি দিয়েই বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সানি লিওনের। তাঁর বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন রানদিপ হোডা। এখানে প্রেমের একটি দৃশ্যে অভিনয় করার সময় সানি লিওনের আচরণ সম্পর্কে মহেশ ভাট বলেছেন, ‘আমি আগে থেকেই জানতাম যে সে একটু লাজুক। আর পর্নো তারকা মানেই যে সে তার নারীসুলভ লাজুকতা বিসর্জন দিয়েছে, এমনটা না। রানদিপের সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করার সময় সে খুবই লজ্জা পাচ্ছিল, অস্বস্তি বোধ করছিল। চকচক করা সবকিছুই যেমন সোনা হয় না, সব সৈন্যই যেমন সাহসী হয় না, তেমনি সব পর্নো-স্টারই নির্লজ্জ হয় না।’কিন্তু সানি লিওনের এমন আচরণে রীতিমতো অবাকই হয়েছেন শ্রীলঙ্কায় শুটিংরত জিসম সিনেমার পুরো শুটিং ইউনিট। সিনেমাটির পরিচালক পূজা ভাট বলেছেন, ‘সবাই তার লাজুক আচরণে রীতিমতো অবাক হয়েছে। কিন্তু আমি তার জায়গাটা বুঝতে পারি। ব্যাপারটা আসলেও তার জন্য কঠিন। এ রকম খোলামেলা প্রেমের দৃশ্যে অভিনয় করা খুব সহজ না। যারা ভাবতেন যে এ রকম চরিত্রে অভিনয় করা তার জন্য কোনো ব্যাপারই না, তারা হয়তো এই খবরটা জেনে খুবই অবাক হবেন।’ হিন্দুস্থান টাইমস।