লজ্জায় লাল ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজ ইন্টারন্যাশনালের সাবেক প্রধান রেবেকা ব্রুকসের সঙ্গে লেনদেন হওয়া অন্তরঙ্গ দুটি লিখিত বার্তা গণমাধ্যমে ফাঁস হওয়ার পর ‘লজ্জায় লাল’ হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আজ সোমবার বার্তা সংস্থা পিটিআইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়েছে, ব্রুকস ও ক্যামেরনের মধ্যে ২০০৯ সালের অক্টোবরে লেনদেন হওয়া দুটি লিখিত বার্তা (টেক্সট মেইল) গতকাল রোববার ‘দ্য মেইল’ প্রকাশ করেছে।এক বার্তায় পারিবারিক ঘোড়ায় চড়তে দেওয়ায় ব্রুকসকে ধন্যবাদ জানিয়েছেন ক্যামেরন। বার্তায় তিনি উল্লেখ করেছেন, ‘ঘোড়াটি ছিল ক্ষিপ্র, এমনটি ভাবিনি। একরোখা হলেও এটি ছিল মজার।’ অপর একটি বার্তায় দেখা গেছে, প্রধানমন্ত্রী ক্যামেরনকে ব্রুকস লিখেছেন, ২০০৯ সালের টরি সম্মেলনে তাঁর বক্তব্য শুনে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। ওই বক্তব্য শুনে দুবার কেঁদেও ফেলেন তিনি। এমনকি ক্যামেরনের উদ্দেশে ব্রুকস লিখেছেন, ‘তাঁর সঙ্গে কাজ করতে পারলে ভালোই লাগবে।’প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এই বার্তা দুটির সত্যতা নিশ্চিত করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।ব্রুকসের সঙ্গে লেনদেন হওয়া ১৩০টিরও বেশি বার্তা ক্যামেরন গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে।