লঞ্চ মাস্টারদের লাইসেন্স পরীক্ষা করুন: সংসদীয় কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রীবাহী লঞ্চে লাইসেন্সধারী মাস্টার আছে কি না, তা পরীক্ষা করে লঞ্চ ছাড়ার অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। আজ রোববার দুপুরে বিআইডব্লিউটিএর সঙ্গে বৈঠক শেষে নৌমন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এ কথা জানান বলে এবিসি রেডিওর খবরে প্রচার করা হয়। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ঈদের সময় একদিকে যেমন অতিরিক্ত যাত্রী বহন করা হয়, অন্যদিকে অনেক সময় প্রকৃত চালক ও মাস্টার লঞ্চে থাকেন না। তাঁদের সহকারীরা নৌযান চালান। এতে যাত্রীরা ঝুঁকিতে থাকে। এ অবস্থায় নূর-ই-আলম চৌধুরী বিআইডব্লিউটিএকে সতর্ক থাকার পরামর্শ দেন। সেই সঙ্গে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে ভ্রমণ না করতে তিনি যাত্রীদের অনুরোধ জানান।