লঞ্চঘাটে পৌঁছাতেই ভোগান্তি যাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে রাজধানীসহ আশপাশের মানুষ নদীপথে লঞ্চযোগে দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছে। গতকাল সোমবার দেখা গেছে, বেলা তিনটার পর থেকে সদরঘাট টার্মিনালে যাত্রীরা আসতে শুরু করে।লঞ্চের একাধিক যাত্রী অভিযোগ করে, তাঁতিবাজার ও রায়সাহেব বাজার এলাকায় রাস্তার পাশে গরু রাখায় যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাদারীপুরগামী দ্বিপরাজ-৪ লঞ্চের যাত্রী ফিরোজ মিয়া জানান, পরিবার-পরিজন নিয়ে অটোরিকশাযোগে গুলিস্তান থেকে সদরঘাট আসার পথে তাঁতিবাজারেই এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে।।নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল হক খান বলেন, যাত্রী চাপের ওপর নির্ভর করে বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হবে।