লতিফ খোসাকে পাঞ্জাবের গভর্নর করা হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর ঘনিষ্ঠ সহচর সরদার লতিফ খোসাকে পাঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে।সাবেক গভর্নর সালমান তাসিরের হত্যাকাণ্ডে এই পদে সাবেক অ্যাটর্নি জেনারেল লতিফ খোসাকে নিয়োগ দেওয়া হতে পারে।লতিফ খোসা জানিয়েছেন, প্রেসিডেন্ট জারদারি তাঁকে এক বৈঠকে ডেকেছিলেন। তাঁর নেতারা যা সিদ্ধান্ত নেবেন, তা তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন তিনি। রয়টার্স।