লন্ডন অলিম্পিকে আল-কায়েদার হামলার আশঙ্কা
আসন্ন লন্ডন অলিম্পিকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা। দেশটির গোয়েন্দা সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।গত সোমবার ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ৫-এর মহাপরিচালক জনাথন ইভান্স বলেন, লন্ডনে আসন্ন অলিম্পিক গেমস সন্ত্রাসীদের, বিশেষ করে আল-কায়েদার সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হতে পারে। সেখানে হামলার বিষয়ে কিছু সন্ত্রাসী গোষ্ঠী চিন্তাও করছে।ইভান্স জানান, এই গেমসে হামলা চালানো সহজ হবে না। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে-বিদেশে আমরা বহুমাত্রিক সন্ত্রাসী ষড়যন্ত্র নস্যাত্ করেছি। সামগ্রিকভাবে যুক্তরাজ্য এখন আর সন্ত্রাসবাদের জন্য কোনো সহজ লক্ষ্যবস্তু নয়।’চলতি গ্রীষ্মে লন্ডনে একটি সফল ও স্মরণীয় গেমস আয়োজনের প্রতিশ্রুতি দেন জনাথন ইভান্স। তিনি বলেন, অনেক কঠিন কাজ সামনে পড়ে আছে। তবে নিশ্চিত নিরাপত্তা বলে কিছু নেই।