লন্ডনিস্তান হুঁশিয়ারি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের পাতালরেলে ২০০৫ সালের সন্ত্রাসী হামলাকে স্বাভাবিক ভবিতব্য বলে মনে করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মতে, বারবার হুঁশিয়ারি দেওয়ার পরও ইসলামপন্থী সন্ত্রাসীদের ঢুকতে দিয়ে লন্ডনকে ‘লন্ডনিস্তান’ বানাচ্ছেন ওই দেশের রাজনীতিকেরা। একটি মার্কিন নথির বরাত দিয়ে উইকিলিকস এ কথা বলেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র দুটি ‘ভয়ংকর’ সন্ত্রাসী সংগঠনের সদস্যদের ব্রিটেনে ঢুকতে না দিতে বারবার বলে আসছিল, কিন্তু তারা সে কথায় কান দেয়নি। তাই যা হওয়ার তা-ই হয়েছে। লন্ডনের ওই হামলায় ৫২ জন নিহত হয়। দ্য টেলিগ্রাফ অনলাইন।