লন্ডনে আমার দেশ পত্রিকার সম্পাদকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ব্রিটেনের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ক্যাফে গ্রিল রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় অজ্ঞাত কয়েকজন যুবক তাঁর ওপর হামলা করে। হামলাকারীরা মাহমুদুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তাঁর পরনের কোট ছিঁড়ে যায়। তবে তিনি আহত হননি। মাহমুদুর রহমান অভিযোগ করেন, হামলাকারীরা যে আওয়ামী লীগের সমর্থক তাতে কোনো সন্দেহ নেই। ঢাকার হামলার ধারাবাহিকতাতেই তাঁর ওপর হামলা হয়েছে বলে তিনি জানান। ঘটনার পর পরই লন্ডনে অবস্থানরত বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমরউদ্দীন ও স্থানীয় নেতা-কর্মীরা বৃকলেনে সংবাদ সম্মেলন করে এ ঘটনার তীব্র নিন্দা জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্ট তৈফিক-ই-ইলাহী চৌধুরীকে জড়িয়ে সম্প্রতি আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরেই এ হামলা করা হয়েছে।