লন্ডনে তুর্কি দূতাবাসের বাইরে প্রবাসীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ এনে আজ বুধবার লন্ডনে তুরস্কের দূতাবাসের বাইরে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেছেন।বিক্ষোভকারীরা দাবি করেন, তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল যুদ্ধাপরাধের অভিযোগে বিচারাধীন কয়েকজন ব্যক্তিকে ক্ষমা করার জন্য এবং তাঁদের ফাঁসি না দেওয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন। একটি তুর্কি প্রতিনিধিদল সম্প্রতি ওই বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় আসামিদের সঙ্গে কথা বলেছে।এই হস্তক্ষেপের ঘটনা তদন্ত এবং এর জন্য তুরস্কের সরকারকে দুঃখ প্রকাশ করতে হবে বলে বিক্ষোভকারীরা দাবি করেন। তুরস্কের দূতাবাসের কেউ বিক্ষোভকারীদের সাক্ষাত্ দেননি। তবে পুলিশের মাধ্যমে বিক্ষোভকারীদের একটি স্মারকলিপি তাঁদের হাতে তুলে দেওয়া হয়।বিবিসির খবরে বলা হয়, লন্ডনভিত্তিক বাংলা ব্লগার, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা বিক্ষোভে যোগ দেন। কয়েকজন বিক্ষোভকারী বলেন, এর আগে তাঁরা দাবিগুলো তুর্কি দূতাবাসের কাছে পৌঁছে দেওয়ার জন্য ই-মেইলে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন। কিন্তু দূতাবাসের কর্মকর্তারা এর কোনো জবাব দেননি। বিক্ষোভের ব্যাপারে তুর্কি দূতাবাসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।