লন্ডনে দাঙ্গা: বাঙালি মডেল মহিমার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে সম্প্রতি দাঙ্গা-সহিংসতা চলার সময় মুঠোফোন লুণ্ঠনের দায়ে লন্ডনের একটি আদালত এক বাঙালি মডেল কন্যাকে ১৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গত ২৫ আগস্ট এ দণ্ড দেওয়া হয়।দণ্ডাদেশ পাওয়া ওই মডেলের নাম মহিমা খানম (১৬)। যুক্তরাজ্যে সম্প্রতি দাঙ্গার সময় নয় হাজার ৪০০ পাউন্ড মূল্যের কয়েকটি মুঠোফোন লুট করার দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। ১৩ দিনের রিমান্ড শেষে মহিমাকে ২৫ আগস্ট আদালতে হাজির করা হয়। এ সময় রায় শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি।মহিমা স্বীকার করেছেন, ৮ আগস্ট দাঙ্গার সময় তিনি সাউথ লন্ডনের উলউয়িচে অবস্থিত কারফোন ওয়্যারহাউসে হামলা চালিয়েছিলেন।মহিমা একজন গায়িকাও। তিনি পারফর্মিং আর্টের ওপর পড়াশোনা করেছেন এবং মডেলের জন্য কাজ করেছেন। তিনি অটিস্টিক শিশুদের জন্যও কাজ করেছেন। দ্য সান।