লন্ডনে প্রিন্স চার্লসের গাড়িতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদকারী শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার লন্ডনে প্রিন্স চার্লস ও ক্যামেলিয়াকে বহনকারী একটি গাড়িতে হামলা চালিয়েছে। চার্লসের এক মুখপাত্র জানিয়েছেন, লন্ডনে একটি থিয়েটারে যাওয়ার পথে তাঁরা এ হামলার শিকার হন।ইংল্যান্ডে বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বৃদ্ধির লক্ষ্যে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা ভোট দেওয়ার পর ছড়িয়ে পড়া সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। ওই ভোটের ফলে সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি তিন গুণ বৃদ্ধি পাবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়িটির একটি জানালা ভেঙে চুরমার হয়ে যায় এবং গাড়ি লক্ষ্য করে রং নিক্ষেপ করা হয়। তবে ব্রিটিশ রাজপরিবারের এ দম্পতির কোনো ক্ষতি হয়নি ।রাজপরিবারের পক্ষ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, প্রিন্স চার্লস ও ক্যামেলিয়া নিরাপদ আছেন এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তাঁরা বিভিন্ন রাজকীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চার্লসের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনাকে ‘মর্মঘাতী ও দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।এদিকে লন্ডন নগর পুলিশ কমিশনার স্যার পল স্টিফেনসন বলেছেন, এ ঘটনা গুরুত্বসহকারে ও বিস্তারিতভাবে তদন্ত হবে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পার্লামেন্ট স্কয়ারে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ বলছে, এ সহিংসতায় ১২ কর্মকর্তা ও ৪৩ বিক্ষোভকারী আহত হয়। এ সময় ২২ জনকে গ্রেপ্তার করা হয়। বিবিস, রয়টার্স।