লন্ডনে বাড়ি কিনলেন লেডি গাগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত কাজের তাগিদে মাঝেমধ্যেই লন্ডনে থাকতে হয় মার্কিন পপগায়িকা লেডি গাগাকে। যতবারই এই শহরে আসেন, ততবারই দ্য লেনসবরো হোটেলে ওঠেন তিনি। কিন্তু হোটেলে কী আর নিজের বাড়ির মতো চলা যায়! আর এ কারণেই এবার লন্ডনের ফিটজরোভিয়া এলাকায় নিজের নামে একটি অ্যাপার্টমেন্টই কিনে ফেলেছেন ২৫ বছর বয়সী এই খেয়ালি শিল্পী।বিলাসবহুল অ্যাপার্টমেন্টটির নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এতে রয়েছে আধুনিক নকশার কংক্রিট দেয়াল, মেঝে থেকে ছাদ অবধি বিশাল বিশাল সব জানালা, চারটি বিলাসবহুল পেন্টহাউস, রুফ গার্ডেন ও উঠোন।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ঘনিষ্ঠ একটি সূত্র। এ প্রসঙ্গে পিটিআই সূত্রটির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, লন্ডনে এলেই এখানকার দ্য লেনসবরো হোটেলে উঠতেন লেডি গাগা। কিছুদিন ধরে বেশ ঘন ঘনই লন্ডনে আসা এবং থাকা হতো তাঁর। আর তাই হোটেলে ওঠার ঝামেলা এড়াতে এবার নিজের নামেই লন্ডনে একটি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।